বিএনসিসি
বিএনসিসি
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সংক্ষেপে বিএনসিসি নামে পরিচিত| ১৯২৩ সালে প্রতিষ্ঠিত টঞঈ ১৯৭৯ সালে ২৩ মার্চ বিএনসিসিতে রূপান্তরিত হয়| বিএনসিসি সৃষ্টির সূচনালগ্ন (১৯৭৯) থেকেই সরকারি কেশব চন্দ্র কলেজ ইউনিটের যাত্রা শুরু হয়| জ্ঞান, শৃঙ্খলা, একতা এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে বিএনসিসি ক্যাডেটরা সুনামের সাথে সমাজ সেবামূলক কার্যক্রমে নিয়োজিত আছে| বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর অন্যতম প্রধান কাজ হচ্ছে ব্যক্তিগত চারিত্রিক উন্নয়ন সাধনের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ, দেশের প্রতিরক্ষায় আগ্রহী করে তোলার উদ্দেশ্যে তরুণ-তরুণীদের সামরিক প্রশিক্ষণ প্রদান, ¯ে^চ্ছাসেবক বাহিনী গঠন করে দুর্যোগকালীন প্রশিক্ষিত জনগোষ্ঠী ˆতরিকরণ, সশস্ত্র বাহিনীসহ সকল স্তরে নেতৃত্বদানে সক্ষম একদল তরুণ নেতৃত্ব সৃষ্টি করা ইত্যাদি দেশ সেবামুলক কার্যক্রমে বিএনসিসি সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে| সরকারি কেশব চন্দ্র কলেজ, ঝিনাইদহ প্লাটুন বর্তমানে ৩ সুন্দরবন ব্যাটালিয়ন এবং বি-কোম্পানির অধীনে পরিচালিত হচ্ছে|
জনশক্তি:
পিইউও : ১ জন
সার্জেন্ট : ২ জন
কর্পোরাল : ৩ জন
ল্যান্স কর্পোরাল: ৩ জন; নারী-পুরুষের অংশগ্রহনে সর্বমোট ৪৫ জন ক্যাডেটের সমš^য়ে পরিচালিত হচ্ছে|
দায়িত্বপ্রাপ্ত পিইউও: জনাব মোঃ আলমগীর হুসাইন
সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ|
মোবাইল: ০১৭২৩৭৭৭৭৪৮